সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

নারী ধর্ষনকারী ও সাধারণ মানুষ হত্যাকারীদের বিচার আইনের মাধ্যমে হবে।

মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য বলেছেন, নারী ধর্ষনকারী ও সাধারণ মানুষ হত্যাকারীদের বিচার আইনের মাধ্যমে হবে।
গতকাল রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুর পুরাতন পৌরসভা চত্ত্বরে ছাত্রলীগ আয়োজিত দেশব্যাপী জামায়াত-শিবিরের প্রতিবাদে ছাত্র বিক্ষোভ সমাবেশের সভাপতি উপজেলা ছাত্রলীগ সভাপতি এম, এ আসাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল এ কথা বলেন। পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ বাবু, দপ্তর সম্পাদক কাজী আব্দুস সাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, সাধারন সম্পাদক হাসানুজ্জামান আলীম, পৌর যুবলীগ সভাপতি আতিয়ার রহমান, উপজেলা মডার্ণ নাট্য সংসদের সভাপতি রফিকুল আজম খান, পৌর ছাত্রলীগ সভাপতি আলমগীর কবির, কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ, মহেশপুর উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, নাজমুল হাসান লাল্টু, ইয়াকুব আলী, মনজুর রহমান, কলেজ ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।