শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

ঝিনাইদহে মহিলা দলের কর্মীসভা

মহেশপুরনিউজ২৪::  ঝিনাইদহে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের আরাপপুরে ৯নং ওয়ার্ড মহিলা দল এ কর্মীসভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট এমএ মজিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আয়েশা খাতুন, আশরাফুল ইসলাম পিন্টু, প্রভাষক কামাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দলীয় সরকারের মাধ্যমে একতরফা নির্বাচন দিয়ে আবারো ক্ষমতায় ফেরার চক্রান্ত করছে আওয়ামী লীগ। এই বাকশালী ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। দেশ ও জনগণের জানমাল রা করতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগের দুঃশাসন থেকে জাতিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে ডলী খাতুনকে সভানেত্রী ও সোখিনা খাতুনকে সাধারণ সম্পাদিকা করে ১৫১ সদস্য বিশিষ্ট ৯নং ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন করা হয়।