চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ পনরসতিপাড়ায় গত ২০ অক্টোবর গভীর
রাতে চিকিৎসক দম্পতি ডা: নাজমুল আরেফিনের বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতির
ঘটনায় জীবননগর থানা পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতারসহ সন্দেহভাজন আরও ৭ জনকে
জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গতকাল শুক্রবার ভোরে এদেরকে গ্রেফতার করা
হয়। এদের মধ্যে ফিরোজ, শাহীন ও শরিফুল জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট ডাকাতি
ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এ ডাকাতি
ঘটনার সাথে আরও যারা জড়িত তাদের নামও পুলিশের বলে দিয়েছে। গ্রেফতারকৃত ৩
জন আজ শনিবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতের বিচারকের নিকট ১৬৪ ধারায়
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছে। আটককৃত অন্য ৭ জনকে
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের সার্থে পুলিশ তাদের নাম গোপন রেখেছে।
ওসি শাহজাহান আলী খাঁনের তত্বাবধানে চৌকস দারোগা এসআই মহাববত আলী এ ডাকাতির
ঘটনার সাথে জড়িতদের সনাক্তকরণসহ দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছে।