রবিবার, ১৮ নভেম্বর, ২০১২

ঝিনাইদহে শিবির পুলিশ সংঘর্ষ :: আহত ৩ আটক ৩

মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহে শহরে রবিবার বিকালে শিবির-পুলিশ সংঘর্ষে দুই পুলিশসহ ৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে। এ ঘটনায় আহসান, রানা ও সোহাগ নামে ৩ শিবিরের কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, রবিবার বিকালে ছাত্র শিবির শহরে ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে তারা উস্কানী মুলক স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে শিবির কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে তাদের ২জন সদস্য আহত হন। তিনি আরো জানান, মিছিল থেকে ৩ শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপর হামলার অভিযোগে থানায় মামলা হবে। .:সিডি নিউজ২৪:.