সোমবার, ১২ নভেম্বর, ২০১২

শৈলকুপায় আশা’র উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন

মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহের শৈলকুপায় আর্থসামাজিক উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে হাটফাজিলপুর শাখায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমুল হক এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।
শনিবার হাটফাজিলপুর আশা এনজিও’র শাখা অফিসে ৪ দিন ব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু হয়েছে। ক্যাম্পেইন অনুষ্ঠানে আশা ঝিনাইদহ জেলার প্রধান কর্মকর্তা কামরুজ্জামানসহ আঞ্চলিক কর্মকর্তা নোমান হোসেন, শাখা ম্যানেজার রেফাজুল ইসলাম, ওমর ফারুক, শফিকুল ইসলাম ও শিক্ষা সুপারভাইজার রাজন মিয়া উপস্থিত ছিলেন। বক্তাগণ ঝিনাইদহ জেলার ৭৭ হাজার পরিবারকে ঋণ সেবার পাশাপাশি শিক্ষা, আইন সহায়তা ও স্বাস্থ্য সেবা প্রদানের কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করেন। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার প্রথম স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন হিসাবে ১০-১৩ তারিখ পর্যন্ত ৪ দিন সকাল থেকে বিকাল পর্যন্ত শৈলকুপার হাটফাজিলপুর শাখায় কমপক্ষে ১২শ রোগির ফিজিওথেরাপী চিকিৎসা পরামর্শ ও ঔষুধ বিতরণ করবেন। প্রত্যন্তপল্লীর হত দরিদ্র অসহায় দু:স্থ মানুষের সাথে নিবিড় যোগাযোগ দৈহিক-মানসিকভাবে স্বাস্থ্য রক্ষায় বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্প দারুন ভূমিকা রাখবে। আশা’র নিজস্ব ফিজিওথেরাপিস্ট ডাঃ আব্দুর রহমান ও প্রয়োজনীয় সংখ্যক সেবিকা এ কর্মসূচিতে সক্রিয়ভাবে কাজ করবেন।