ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে মত বিনিময় সভায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক চেয়ারম্যান আসাদুজামান,
আনিসুর রহমান খোকা, ব্যবসায়ী নেতা সাখাওয়াত হোসেন হিলু মিয়া, সরকারী কেসি
কলেজের সাবেক অধ্যক্ষ সহিদুল ইসলাম সহিদ, পৌর কমিশার সমিতির কেন্দ্রীয় নেতা
সাইফুল ইসলাম মধু প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নান,
জেলাপরিষদ প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, প্যানেল মেয়র
তোফাজ্জেল হোসেন,সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ সুসেন্দু ভৌমিক,
শৈলকুপা সরকারী কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের
ঝিনাইদহের প্রকৌশলী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা পৌরসভার কমিশনার প্রতিনিধি সহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আবু আলম মোঃ
শহীদ খান বলেন, অনেকেই বলেন দেশের উন্নয়ন হয়নি কিন্তু তুলনামূলক হিসাবে দেশ
অনেক এগিয়েছে মানুষের অর্থনৈতিক উন্নতিও হয়েছে। তিনি ঝিনাইদহ পৌরসভার
উন্নয়নে অতিরিক্ত ২ কোটি টাকা বরাদ্দের ঘোষনা দেন। সচিব এর আগে ঝিনাইদহ
নতুন হাটখোলার উন্নয়ন কাজ পরিদর্শন করেন।পরে সন্ধ্যায় তিনি সার্কিট হাউজে
জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মত বনিময় সভায় মিলিত হন।