রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

মহেশপুরে ঔষধ ব্যবসায়ীদের ধর্মঘাট পালিত

মহেশপুরনিউজ২৪:: বুধবার লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে মহেশপুরের ঔষধ ব্যবসায়ীরা অর্ধদিবস ধর্মঘাট পালন করেছে।
ঔষধ ব্যবসায়ীরা সকাল থেকে মহেশপুর উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘাট পালন করে।
ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি রায়হান উদ্দীন জানান, ঔষধ ব্যবসায়ীদের লাইসেন্স ফি দ্বিগুন করা হয়েছে। লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এখন গুনতে হচ্ছে দ্বিগুন পরিমান অর্থ। ফলে আমরা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘাট পালন করেছি।