শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১২

মহেশপুরে ২দিন ব্যাপী কৃষকদের কর্মশালা

মহেশপুরনিউজ২৪:: উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য মহেশপুরে কৃষক পর্যায়ে ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার ১নং এস,বি,কে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে শুরু হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি অধিদপ্তরের কৃষিবীদ আলীমুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাদের,মনিরুজ্জামান, আব্দুর রাজ্জাক শিল্পী, নাজিমুদ্দিন আহম্মেদ, শাহাজাহান আলী, রজব আলী, বাবলুর রহমান প্রমুখ।
কর্মশালায় ৪৫ জন কৃষক অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি কৃষিবীদ আলীমুজ্জামান বলেন রাসানিক সারের ব্যবহার কুমিয়ে কৃষিতে গুটি ইউরিয়ার ব্যবহার উৎসাহিত করতে হবে। জমি যত কম সার ব্যবহার করা যায় জমি ও ফসলের জন্য মঙ্গল। কৃষকদের সার ব্যবহারের সতর্ক হওয়ার আহবান জানান।