মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে ২০ কোটি টাকার চেক বিতরণ শেষ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহায়তায় প্রায় ১ মাসব্যাপী এ চেক বিতরণ কার্যক্রম শেষ হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসকের জমি অধিগ্রহণ শাখা থেকে জানা গেছে, গ্যাস লাইন সম্প্রসারণের জন্য ঝিনাইদহ জেলায় ১১৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এছাড়া ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ২০৮ একর জমির মালিকদের।

জমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন জানান, জেলার প্রায় সাড়ে ৪ হাজার কৃষকের ক্ষতিপূরণ ও জমি অধিগ্রহণের ২২’শ চেক বিররণ করা হয়েছে।
এছাড়া বিতরণের অপেক্ষায় রয়েছে আরও ৫ কোটি টাকার চেক। জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব ও মামলা থাকায় ৪/৫শ কৃষকের টাকা এখনও আটকে রয়েছে। মালিকানা নিয়ে সমস্যার সমাধান হলে এই টাকা বিতরণ করা হবে বলে জানান তিনি।