মহেশপুরনিউজ২৪:: গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) ঝিনাইদহ জেলা প্রশাসনের
সহায়তায় জেলার কৃষকদের মাঝে ক্ষতিপুরণ ও জমি অধিগ্রহনের ২০ কোটি টাকা বিতরণ
করেছে।
ঝিনাইদহ জেলা প্রশাসকের জমি অধিগ্রহণ শাখা থেকে জানা গেছে গ্যাস লাইন সম্প্রসারণের জন্য ঝিনাইদহ জেলায় ১১৬ একর জমি অধিগ্রহণ করা হয়। এছাড়া ২০৮ একর জমির ক্ষতিপুরণ দেওয়া হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসকের জমি অধিগ্রহণ শাখা থেকে জানা গেছে গ্যাস লাইন সম্প্রসারণের জন্য ঝিনাইদহ জেলায় ১১৬ একর জমি অধিগ্রহণ করা হয়। এছাড়া ২০৮ একর জমির ক্ষতিপুরণ দেওয়া হয়েছে।
জমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা নির্বাহী ম্যজিষ্ট্রেট ফরিদা ইয়াসমিন জানান, ঝিনাইদহ জেলার প্রায় সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে ক্ষতিপুরণ ও জমি অধিগ্রহনের ২২’শটি চেক বিতরণ করা হয়। তিনি আরো জানান, কৃষকরা ক্ষতিপুরণ ও জমি অধিগ্রহনের জন্য ২০ কোটি টাকা পেয়েছেন। এছাড়া বিতরণের অপেক্ষায় রয়েছে আরো ৫ কোটি টাকা। জমির মালিকানা নিয়ে দ্বন্দ ও মামলা মোকদ্দমা থাকায় ৪/৫শ কৃষকের টাকা এখনো আটকে আছে। মালিকানা নিয়ে সমস্যা মিটে গেলে এই টাকা বিতরণ করা হবে বলে তিনি জানান।