মহেশপুরনিউজ২৪:: তরুণ ক্যাডেটদের পূর্ণাঙ্গ ও সমন্বিত বিকাশের জন্য খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৪৮তম আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী শেষ হয়েছে।
শনিবার বিকালে কলেজ মাঠে তিন দিন ব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া কমাণ্ডার মেজর জেনারেল রেজওয়ানুর রহমান খান পিএসসি।
এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারি মিয়া ও এ্যাডজুটেন্ট মেজর রাইহান উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় হুনাইন হাউজ চলতি বছরের শ্রেষ্ঠ হাউজের শিরোপা অর্জন করে। রানারআপ ট্রফি লাভ করে বদর হাউজ। প্রতিযোগিতায় কলেজের বদর, খাইবার ও হুনাইন হাউজের ৩ শত ক্যাডেট ৪১ টি ইভেন্টে অংশ নেয়। পুরষ্কার বিতরণের আগে ক্যাডেটবৃন্দ বর্ণাঢ্য কুচকাওয়াচ ও ডিসপ্লের প্রদর্শন করে। এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের জন্য ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।