মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহের অপহৃত ইটভাটার মালিক কুমার পাল ২ লাখ টাকা মুক্তিপণ
দেওয়ার পর সন্ত্রাসীদের কাছ থেকে ছাড়া পেয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে
জানানো হয়েছে, শুক্রবার রাতে অপহরণকারীরা হরিণাকুণ্ডু উপজেলার একটি ফাঁকা
মাঠের মধ্যে কুমার পালকে ছেড়ে দিয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোনিত কুমার গায়েন জানান, কুমার পালকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে মুক্তিপণ দিয়ে তাকে ছাড়ানো হয়েছে এমন খবর তার জানা নেই।
জানা গেছে, গত সোমবার কুমার পালকে তার নিজ ইটভাটা থেকে ৬/৭ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা কুমার পালের পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে।
কুমার পালের ভাই কালীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী অনিল কুমার পাল জানান, গত ৪ দিন দর কষাকষির এক পর্যায়ে দুর্বৃত্তরা তার ভাইকে ২ লাখ টাকার বিনিময়ে মুক্তি দিতে রাজি হয়। সন্ত্রাসীদের সঙ্গে চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে দুর্বৃত্তদের হাতে ২ লাখ টাকা তুলে দেওয়া হয়। এরপর শুক্রবার হরিণাকুণ্ডু এলাকার একটি মাঠে কুমার পালকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
কুমার পাল সদর উপজেলার গান্নাবাজার এলাকার পাইকপাড়া গ্রামের মৃত সোনাতন পালের ছেলে।