মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহে কুমার চন্দ্র পাল নামে এক ইটভাটা মালিককে অপহরণ করেছে
সন্ত্রাসিরা। মঙ্গলবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামে এ অপহরণের
ঘটনা ঘটে।
অপহহৃত ব্যবসায়ীর ছেলে সরজিৎ পাল জানান, অন্যান্য দিনের মত তার বাবা
ইটভাটার ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে ৭/৮ জনের একদল সন্ত্রাসী তাকে
অপহরণ করে নিয়ে যায়। কিছু দিন আগে সন্ত্রাসীরা হুমকি দিয়ে তার বাবার কাছ
থেকে মোট টাকা চাঁদা আদায় করে বলে সে জানায়। এ পর্যন্ত অপহৃত কুমার
পালের সন্ধান মেলেনি।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম মোলা জানান, অপহরণের খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা করছে।
