রবিবার, ৯ ডিসেম্বর, ২০১২

ঝিনাইদহে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে অপহরণ ও হত্যার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সোমবার রাতে গ্রেপ্তার হওয়া আকতার হোসেন সাগর চুয়াডাঙ্গার দামুরহুদা থানার একটি অস্ত্র মামলায় সাড়ে ১০ বছরের সাজাও পেয়েছেন। তিনি মাগুরার সাতানী গ্রামের মজু শেখের ছেলে।
র‌্যাব - ৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার হামিদুল হক জানান, সাগর ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।
“তার বিরুদ্ধে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মুক্তিপণের জন্য আপহরণ করে হত্যার দুটি মামলাসহ চাঁদাবাজির মামলা রয়েছে।”

পলাতক এ আসামি সোমবার রাতে ঢাকা থেকে বাসে ঝিনাইদহে এলে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।