মহেশপুরনিউজ২৪:: রাজপথ অবরোধ কর্মসূচির শুরুতেই রোববার সকাল ছ’টার পর থেকে মিছিল শুরু হয়
গাবতলীতে। ঘণ্টা দেড়েকের মধ্যেই অন্তত একডজন গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা।
দু’একটি গাড়িতে আগুনও দেয় তারা। সকাল আটটার মধ্যে অন্তত ৫টি ককটেল
বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সকাল সাড়ে সাতটার মধ্যেই লাঠি উঠে যায় সবার হাতে। বাসস্ট্যান্ড এলাকার নিয়ন্ত্রণ নেয় অবরোধকারীরা। মূল সড়কের বেশ ক’টি স্থানে টায়ারও জ্বালায় তারা।
এ সময় অবরোধকারীরা এ এলাকার বিএনপি দলীয় সাবেক এমপি এসএ খালেকের নামে স্লোগান দিতে থাকে।
তবে পুরো ঘটনায় পুলিশকে নিরুত্তাপ থাকতে দেখা যায়।
পুলিশের সামনেই টোলারবাগে প্রায় ৮/১০টি চলন্ত গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা। পরে সনি সিনেমা হলের সামনে একটি গাড়িতে আগুন দেয়।