মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২

ঝিনাইদহে ঢিলেঢালা হরতাল পালিত

মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহে সিপিবি, বাসদ ও বাম দলগুলোর ডাকা হরতাল নিরুত্তাপ ও ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। দু’একটা রিক্সাভ্যান ও ইজিবাইক ছাড়া ভারী কোন যানবাহন চলাচল করছে না। সকালের দিকে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু দোকানপাট খুলতে

দেখা গেছে। তবে দুরপাল্লার বা ভারী কোন যানবাহন চলাচল করেনি। হরতাল সমর্থক বা পিকেটারদের উপস্থিতিও ছিল কম। সকাল ১০টার দিকে শহরের পায়রা চত্বর ও পোষ্ট অফিস মোড়ে হরতাল সমর্থকদের একটি মিছিল দেখা গেছে। অফিস আদালত খুললেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম। শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।