মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

কালীগঞ্জে নসিমন উল্টে নিহত-১

মহেশপুরনিউজ২৪ :: ঝিনাইদহের কালীগঞ্জে ইঞ্জিন চালিত আলমসাধু উল্টে ফজলুর রহমান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের ঈশ্বরবা ইটভাটার নিকট এ দূর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান জেলার কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মুনছুর আলীর ছেলে। কালীগঞ্জ থানার ওসি মনির উদ্দীন মোল্লা জানান, ফজলুর রহমান সোমবার রাতে
ইঞ্জিন চালিত আলমসাধূ যোগে ক্ষেতের কপি নিয়ে যশোর যাচ্ছিলেন। কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা নামক স্থানে পৌছলে আলমসাধূটির চাকা ভেঙ্গে উল্টে যায়। এ সময় সে নসিমন চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়।
05-11-2013 || ২০১৩ © মহেশপুর নিউজ ২৪