মহেশপুরনিউজ২৪ :: ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগ ও হরতাল সর্মথকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন। এ সময় অন্ততঃ ৩ টি ককটেল বিস্ফোরণ হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে মহেশপুর উপজেলা শহরের পৗরসভা ভবনের সামনে থেকে বিএনপি কর্মিরা হরতালের সর্মথনে
একটি মিছিল বের করে। স্থানীয় সোনালী ব্যাংকের সামনে থেকে সরকার সর্মথকরা হরতাল বিরোধী পাল্টা মিছিল বের করে।স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে মহেশপুর উপজেলা শহরের পৗরসভা ভবনের সামনে থেকে বিএনপি কর্মিরা হরতালের সর্মথনে
উভয় দলের মিছিল মুখোমুখী হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় ৩টি ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, শহরে উভয় দল মিছিল করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি ।
05-11-2013 || ২০১৩ © মহেশপুর নিউজ ২৪
