মহেশপুরনিউজ২৪ :: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার গণপিটুনিতে সিদ্দিক নামে এক ‘বনদস্যু’ নিহত
হয়েছেন। সিদ্দিকের বাড়ি খুলনা জেলায়। পুলিশ বলছে, ‘সিদ্দিক বাহিনী’ নামে একটি বনদস্যু দলের প্রধান ছিলেন সিদ্দিক। এ সময় জাহাঙ্গীর, রাজ্জাক ও ফেরদাউস নামে তিনজনকে আটক করে
গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশিপুর ও হরিনগরে । সাতক্ষীরার পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেন জানান, শ্যামনগর উপজেলার হরিনগর বাজারে সকাল আটটার দিকে সিদ্দিক ও তার তিন সহযোগীকে দেখতে পেয়ে ধাওয়া দিয়ে আটক করে স্থানীয় জেলে-বাওয়ালীরা। এ সময় তাদের গণপিটুনি দিলে সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান।
পরে সিদ্দিকের তিন সহযোগীকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
