মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী গ্রামের একটি মেহেগনি বাগান থেকে আটদিন আগে অপহৃত আজাদ হোসেন (১৪) নামে এক ভটভটি চালক কিশোরের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ২৮ জুন বিকেলে ঝিনাইদহ শহরের হাটখোলা এলাকা থেকে একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ভটভটিসহ অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন বাংলানিউজকে জানান, ভটভটিটি ছিনতাইয়ের জন্য আজাদকে অপহরণ করে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে একটি হত্যা মামলায় দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
