মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বকশিপুরে বাস চাপায় টোকন জোয়ারদার (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহতের মা জরিনা খাতুন (৬০) আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে টোকন ও তার মা জরিনা খাতুন মোটরসাইকেল যোগে শৈলকুপা শহরে আসছিলেন। বকশিপুর নামক স্থানে পৌঁছালে একটি বাস পিছন থেকে চাপা দিলে মা ও ছেলে আহত হন।
তাদেরকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় টোকনের মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, লাশ উদ্ধার করে শৈলকুপা থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
