শুক্রবার, ৫ জুলাই, ২০১৩

ঝিনাইদহে মুক্তির পর আবার ৯ জামায়াত নেতা আটক


মহেশপুর নিউজ২৪:: ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা জামায়াতের সেক্রেটারীসহ ৯ জামায়াত নেতাকে বুধবার রাতে মুক্তি দেওয়ার পর জেল গেট থেকে আবার আটক করেছেন পুলিশ। 


পুলিশের উপর হামলা, হরতালে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে থানা হাজতে রাখা হয়েছে।

ঝিনাইদহ জেলা কারাগার সুত্রে জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার ১৭ জামায়াত নেতাকে বুধবার রাত ৮টার দিকে মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়ার পর কারা ফটকের বাইরে থেকে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর তাজুল ইসলামসহ ৯ জনকে কোটচাঁদপুর থানা পুলিশ আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম শাহিন কারা ফটক থেকে জামায়াত নেতাদের আটকের কথা অস্বীকার করেন।