বুধবার, ১৫ জুলাই, ২০১৫

মাগুরায় তিন ছিনতাইকারীকে গণপিটুনি


মহেশপুরনিউজ২৪:: মাগুরা সদর উপজেলার বরই গ্রামে মোটরসাইকেল ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।  

এরা হলেন-সদরের বরুনাতৈল গ্রামের সোহরাব শেখের ছেলে মো. তাহের (২৮), রেন্টু বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম(২৫) ও কুদ্দুস বিশ্বাসের ছেলে কামরুল (২২)। 

মঙ্গলবার রাত ১১টার দিকে মাগুরা সদর উপজেলার বরই এলাকায় এ ঘটনা ঘটে।