মহেশপুরনিউজ২৪:: সোনালী ব্যাংক সাতক্ষীরার কলারোয়া শাখায় কর্মরত দুই প্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) গভীররাতে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কলারোয়া উপজেলার ঝাঁপাঘাট গ্রামের কাইয়ুম হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩২) ও সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে আসাদ (২৫)। আনসার-ভিডিপির এই দুই সদস্য ব্যাংকের নিরাপত্তা কর্মীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।
সোনালী ব্যাংকের ডিজিএম শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, ডাকাতিতে বাধা দেওয়ায় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডাকাতরা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করেও পারেনি। তবে ব্যাংকের কয়েকটি আলমারির কাগজপত্র তছনছ করেছে তারা।
