শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫

যশোরে সেনানিবাসে সৈনিককে গলাকেটে হত্যা


মহেশপুরনিউজ২৪:: যশোর সেনানিবাসে হেলাল উদ্দিন (৫৫) নামে সেনাবাহিনীর এক সদস্যকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার(০৪ সেপ্টেম্বর) ভোরে যশোর সেনানিবাসের ব্যারাকের মধ্যে এ ঘটনা ঘটে। 

হেলাল উদ্দিন ৫৫ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন(সৈনিক নম্বর ১৪৪৭৯২৫)। তিনি জামালপুর জেলার জামালগঞ্জ উপজেলার রামপুর গ্রামের নুরুল হকের ছেলে। হেলাল উদ্দিন আট বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সেনানিবাসে সৈনিককে গলাকেটে হত্যার ঘটনায় সেনাবাহিনীর-৫৫ পদাতিক ডিভিশনে কর্মরত ক্যাপ্টেন প্রশান্ত কুমার শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। যা প্রাথমিকভাবে ডাইরিভুক্ত করা হয়েছে।  

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ব্যারাকের একটি কক্ষে সেনাসদস্য হেলাল উদ্দিনসহ ১১ জন থাকতেন। বৃহস্পতিবার(০৩ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে কেউ তার গলা কেটে দেয়। এতে তিনি গুরুতর জখম হন। এ সময় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে ভোরে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।