ঝিনাইদহের শৈলকুপার নগরপাড়ায় কুমার নদীতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শীলা রানী (৭০) নামে ওই বৃদ্ধা নগরপাড়া গ্রামের দেবদাস কুমারের স্ত্রী। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে তিনি নগরপাড়ায় কুমার নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর নদীর মধ্য থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।