শনিবার, ২৬ মার্চ, ২০১৬

মহেশপুর পৌর জামায়াতের আমির প্রভাষক 'ইসমাইল হোসেন পলাশ' গ্রেফতার

ইসমাইল হোসেন পলাশ - Ismail Hossain Polash
মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর পৌর জামায়াতের আমির ও কাঠগড়া কলেজের প্রভাষক হামিদপুর গ্রামের ইসমাইল হোসেন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৫ মার্চ, ২০১৬ ইং) জুম্মার নামাজ পড়ে দুপুর ২ টার দিকে বাড়ীতে ফিরে আসলে, আগে থেকে অবস্থানরত সিভিল ড্রেসে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।
মহেশপুর থানার ওসি আমিরুল ইসলাম পলাশ জানান, কিছুদিন আগে তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে  আসেন। বাড়িতে ফিরে ফের জামায়াতকে সংগঠিত করছিলেন। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা আছে বলে ওসি আরো জানান। গ্রেফতারের পর থানায় এনে  তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তার পরিবার থেকে জানান, তিনি একাধিক মামলার জামিনে মুক্তি পেয়ে বাড়িতে থাকেন এবং তিনি নিয়মিত কলেজে যাতায়াত করেন। আজ শুক্রবার (২৫ মার্চ, ২০১৬ ইং) জুম্মার নামাজ পড়ে দুপুর ২ টার দিকে বাড়ীতে ফিরে আসলে, আগে থেকে অবস্থানরত সিভিল ড্রেসে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। থানায় যোগাযোগ করলে আমাদেরকে বলা হয়েছে- তার নামে মারামারির অভিযোগ আছে কিন্ত এখনো কোন মামলা হয়নি।