সোমবার, ৬ জুন, ২০১৬

মহেশপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

আজ ৩ রা জুন ২০১৬ রোজ শুক্রবার  বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহেশপুর পৌর শাখার উদ্যগে পৌর এলাকার  বিভিন্ন ওয়ার্ডে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পাতিবিলা থেকে শুরু হয় করে ৩ নম্বর ওয়ার্ড নওদা গ্রাম এবং ২ নম্বর ওয়ার্ড বৈচিতলা গিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষ হয়।


বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় সাধারন সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ঠ কন্ঠ শিল্পী মনির খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দাউদ হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মহি উদ্দীন, পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কোটচাদপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক  ও পৌর কাউন্সিলর ফারুক হোসেন, মহেশপুর    পৌর বিএনপির অন্যতম নেতা নজীবউদ্দৌলা নাসের, নাটিমা ইউপি বিএনপির সাধারন সম্পাদক আমিনুর রহমান বুদো, মহেশপুর উপজেলা যুবদল সভাপতি আমিনুর রহমান বাবলু, পৌর যুবদলের সাধারন সম্পাদক ও কাউন্সিলর সোহাগ খান, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, ৩ নম্বর পান্তা পাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ডাক্তার সামছুর রহমান সহ মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।