ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে মঙ্গলবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় দু’টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই)কামরুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে স্থানীয় জনতা বোমা দু’টি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বোমা দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশের ধারণা, শহরে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য সন্ত্রাসীরা বোমা দু’টি রেখে দেয়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর