ঝিনাইদহ জেলার আদমশুমারি ও গৃহগণনার রিপোট
প্রকাশ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের
আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খাজা আব্দুল
হান্নান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ারদার, অতিরিক্ত জেলা
প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক মীর হোসেন ও
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান উক্ত অনুষ্ঠানে জানানো হয় ২০১১ সালে ঝিনাইদহ জেলায় মোট জন সংখ্যা ১৭লক্ষ
৭১ হাজার ৩০৪ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ লক্ষ ৮৬ হাজার ৪০২ জন এবং
মহিলার সংখ্যা ৮ লক্ষ ৮৪ হাজার ৯০২ জন। পুরুষের তুলনায় মাত্র ১৫০০ জন মহিলা
কম।
আরো জানান হয় ২০০১ সালে ঝিনাইদহ জেলার মোট জন সংখ্যা ছিল ১৫লক্ষ ৭৯
হাজার ৪৯০ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ লক্ষ ১৫ হাজার ৫৭৬ জন এবং মহিলার
সংখ্যা ৭ লক্ষ ৬৩ হাজার ৯১৪ জন। পুরুষের তুলনায় মাত্র ৫১ হাজার ৬৬২ জন
মহিলা কম ছিল।
উপরের রিপোট পর্যালোচনা করলে দেখা যায় গত ১০ বছরে জেলায় মোট জনসংখ্যা
বৃদ্ধি পেয়েছে ০১লক্ষ ৯১ হাজার ৮১৪ জন। পুরুষ বৃদ্ধি পেয়েছে ৭০ হাজার ৮২৬
জন এবং মহিলা বৃদ্ধি পেয়েছে ০১ লক্ষ ২০ হাজার ৯৮৮ জন। পুরুষের তুলনায় মহিলা
বৃদ্ধি পেয়েছে ৫০ হাজার ১৬২ জন।
সুতরাং ঝিনাইদহ জেলায় গত ১০ বছরে পুরুষের চেয়ে মহিলা বেশী জন্ম গ্রহন
করেছে। এবং প্রতি বৎসর গড়ে মোট বৃদ্ধি পেয়েছে ১৯ হাজার ১৮১.৪ জন। unitednews24
