বুধবার, ১৮ জুলাই, ২০১২
যশোরে বৃক্ষমেলার উদ্বোধন
সংসদ সদস্য খালেদুর রহমান টিটো বলেছেন, পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি
পাচ্ছে এর জন্য দায়ী আমরা। যে পরিমানে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধি পাচ্ছে
তাতে আগামী প্রজন্ম হুমকির মুখে পড়বে। এ জন্য সকলকে একত্রিত হয়ে পরিবেশ
রক্ষায় এগিয়ে আসতে হবে। পাশাপাশি বৃক্ষরোপণ করে দেশকে সবুজে শ্যামলে ভরে
দিতে হবে।
তিনি গতকাল বিকেলে যশোর প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
উদ্যোগে শহরের টাউন হল মাঠে সাত দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
উপ-পরিচালক হেমায়েত উদ্দিন, ড. মোস্তাফিজুর রহমান। jessorenews24
