বুধবার, ১৮ জুলাই, ২০১২

শ্রাবনেও চৈত্রের খরতাপে পুড়ছে ঝিনাইদহ!

দেশের অনেক এলাকা বন্যায় সয়লাব, আষাঢ়ের শেষ শ্রাবনের শুরু তবুও যেন চৈত্রের খরতাপে পুড়ছে ঝিনাইদহ জেলা। অনাবৃষ্টির কারণে খাল, বিল, মাঠ, ঘাট শুকিয়ে চৌচির হয়ে গেছে। ফলে আসন্ন আমন মৌসুম নিয়ে কৃষকদের মাঝে নাভিশ্বাস উঠেছে। পুরো আষাঢ় মাস অতিবাহিত হলেও ঝিনাইদহে কাঙ্খিত বৃষ্টি হয়নি। সেচের পানিতে আমনের বীজতলা তৈরি করে করেছেন কৃষকরা।ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সফিউল আলম জানান, অনাবৃষ্টির কারণে এবার আমন মৌসুম কিছুটা বিলম্ব হলেও তাতে কোনো সমস্যা হবে না। তিনি আরও জানান, চলতি আবাদ মৌসুমে ঝিনাইদহের ৬ উপজেলায় ৮৭ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৫ জুলাই থেকে আমনের ভরা মৌসুম শুরু হয়েছে, চলবে আগস্ট মাসের শেষ পর্যন্ত। বীজতলার ৯০ ভাগই প্রস্তুত রয়েছে বলে দাবি করেনঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দ্রপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম জানান, সেচ দিয়ে বীজতলা তৈরি করা হয়েছে। jessorenews24