বুধবার, ১৮ জুলাই, ২০১২

ঝিনাইদহে সাপের কামরে এক গৃহবধুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের বদর উদ্দীনের স্ত্রী সুখজান বেগম (৪০) নামে এক গৃহ বধুর সাপের কামরে মৃত্যু হয়েছে। সে সোমবার বিকালে মৃত্যু বরন করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, রবিবার রাত ১২ টার দিকে ঘরের মধ্যে রাখা মুরগির বাচ্চার শব্দে ঘুম ভেঙ্গে যায়। সুকজান অন্ধকারে হাত দিয়ে খাঁচা নাড়া দিলে বিষ ধর একটি সাপ তাকে কামর দেয়। সে চিৎকার করলে লোকজন এসে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরো জানান ঐই ঘর থেকে একটি গোখরা সাপ উদ্ধার করা হয় এবং পরে তা মারা হয়। jessorenews24