বুধবার, ১৮ জুলাই, ২০১২

বেনাপোল পোর্ট থানার সাব-ইন্সপেক্টর সহ ৩ জন জন বরখাস্ত

পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামী ছিনতাই’র ঘটনায় বেনাপোল পোর্ট থানার একজন সাবইন্সপেক্টর সহ ৩ জন কনস্টবলকে বরখাস্ত করা হযেছে। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে গতরাতে যশোর পুলিশ সুপার সাবইন্সপেক্টর দেলোয়ার হোসেন, সিপাহী ইমদাদ হোসনে ও সিপাহী খালিদ হোসেনকে বরখাস্তর আদেশ দেন।
বেনাপোল বন্দর থানার ওসি হাসান আফিজুর রহমান জানান, গত ১১ জুলাই  একটি মাদক মামলায় আদালতে নিয়ে যাওয়ার সময় বেনাপোল যশোর হাইওয়ে সড়কের নবীনগর এলাকায় বেনাপোল বন্দর থানা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পড়া অবস্থায় শাহাদৎ হোসেন নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ছিনতাই’র ঘটনায় তাদেরকে  বরখাস্ত করা হয়।  ছিনতাই ঘটনার মাত্র ১০ ঘন্টা পর অবশ্য পুলিশ হ্যান্ডকাপ পড়া অবস্থায়  পুনরায়  ঐ আসামীকে আটক করে জেল হাজতে প্রেরন করে।
bdlive24