ঝিনাইদহের হরিণাকুণ্ডু শহরে শনিবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের
ঘটনায় ১৯ জনের নাম উলে¬খসহ ৭৯ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
হয়েছে। হরিণাকুন্ডু থানায় শনিবার রাতে আব্দুলহ মারুফ নামে স্থানীয় এক
আওয়ামী লীগ কর্মী মামলাটি দায়ের করেন।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা আবুল খায়ের জানান, আসামীদের মধ্যে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি’র
সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন ও বিএনপি নেতা মোশারফ
হোসেনকে শনিবার ও কাবিল হোসেনকে রোববার পুলিশ গ্রেফতার করেছে। উলে¬খ্য,
শনিবার দুপুরে হরিণাকুন্ডু শহরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের সম্মেলনে
আওয়ামীলীগ সমর্থকরা হামলা চালানোর পর আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া পাল্টা
ধাওয়া ও সংঘর্ষে ৫ পুলিশসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। banglabarta