মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

মহেশপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ ১০জন আওয়ামীলীগে যোগদান

বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর প্রগতি বিদ্যা নিকেতন চত্ত্বরে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথি হিসাবে হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টার, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন মিয়া, কৃষকলীগ সভাপতি আব্দুস সামাদ প্রমুখ। পরে যাদবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রগতি বিদ্যানিকেতনের শিক্ষক রবিউল ইসলাম ১০ জন নেতা কর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
এসময় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল রবিউল ইসলামকে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন।