মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

মহেশপুরে আওয়ামীলীগের মত বিনিময় সভা ও যোগদান অনুষ্ঠান

বুধবার দুপুরে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের মত বিনিময় সভায় বিএপি ও জামায়াতের নেতা কর্মীরা আওয়ামীলীগে যোগদান করেছে।
ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমানের সভাপতিত্বে মত বিনিমিয়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দিন হামীদ, মহিলা ভাইস চেয়ারম্যান আশরাফুন্নাহার শিউলী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোরশেদ বাবু, দপ্তর সম্পাদক কাজী আব্দুস ছাত্তার, ফতেপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারম্নন অর রশিদ, উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম, এ আসাদ প্রমুখ। পরে ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে জামায়াত ইসলামী নেতা আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ৪০ জন ও ৮নং ওয়ার্ড বিএনপি নেতা ফকির আহম্মদের নেতৃত্বে ২৩ জন আওমীলীগে যোগদান করেন।
এ সময় যোগদানকারীদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। shesherkhabar