মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন পরিষদের ২০১২-১৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা
হয়েছে। আজমপুর ইউপি চেয়ারম্যান শাজাহান আলী ২০১২-১৩ অর্থ বছরের ১৭ লাখ ৮৯৪
টাকার বাজেট ঘোষনা করেন।বাজেটে বীর মুক্তি যোদ্ধাদের আজীবন কর মৌকুপ করার
ঘোষনা দেওয়া হয়েছে।বাজেটে বসতবাড়ির ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর নতুন করে কোন
করারোপ করা হয়নি। নতুন করে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে আয় ধরা হয়েছে
৫০ হাজার টাকা।আজমপুর ইউপি চেয়ারম্যান শাজাহান আলীর সভপতিত্বে বাজেটে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য
শফিকুল আজম খান চঞ্চল।ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকিদুর রহমান, আবুল কাশেম, যুবলীগ সভাপতি আজিজুল হক আজা প্রমুখ।
shesher khabar