শনিবার, ১৪ জুলাই, ২০১২

মহেশপুরে গুটি ইউরিয়া সারের উপর কর্মমালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে গুটি ইউরিয়া সার ব্যবহারের উপর উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা বিরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শষ্য উৎপাদন বিশেষজ্ঞ  মোহাম্মদ আকরামুল হক।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইএফডিসি’র  প্রশিক্ষন কর্মকর্তা হাফিজুর রহমান।কর্মশালায় মহেশপুর উপজেলার খুচরা সার বিক্রেতা,আই পি, এম ও আই, সি,এম ক্লাবের মহিলা সদস্যসহ প্রায় ৬০জন অংশ গ্রহন করেন।
shesherkhabar