ভারতের সেনাবাহিনী আজ (শুক্রবার) পরমাণু অস্ত্র বহনে
সক্ষম ৭০০ কিলোমিটার পাল্লার অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
চালিয়েছে। উড়িষ্যার একটি দ্বীপে অবস্থিত ভ্রাম্যমান উতক্ষেপণযন্ত্র থেকে
স্থানীয় সময় সকাল ১০টা ৬ মিনিটে এটি নিক্ষেপ করা হয়।
ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও
অগ্নি-১ ক্ষেপণাস্ত্র তৈরির গোটা প্রক্রিয়া সম্পন্ন করেছে। ভারতের
সেনাবাহিনী এরইমধ্যে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্র মোতায়েন
করেছে। ভারতের কাছে অগ্নি সিরিজের পাঁচটি ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এর আগেও
অগ্নি-১-এর পরীক্ষা চালানো হয়েছে। গত এপ্রিলে ভারত ৫,০০০ কিলোমিটার পাল্লার
অগ্নি-৫-এর পরীক্ষা চালায়।
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ভি.কে সরশ্বত বলেছেন,
অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের উতপাদন ব্যবস্থা ঠিকমতো কাজ করছে এবং সেনাবাহিনী
আজ এটি উতক্ষেপণে চমতকার পারদর্শিতা দেখিয়েছে
shesherkhabar