বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

কোটচাঁদপুরে আন্তঃনগর চিত্রার যাত্রা বিরতি উদ্বোধন

মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চিত্রার ঝিনাইদহের কোটচাঁদপুর ষ্টেশনে যাত্রা বিরতি উদ্বোধন করা হয়েছে । ষ্টেশন চত্ত্বরে পৌর আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক ফারজেল হোসেন মন্ডলের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যাত্রা বিরতি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেলওয়ের খুলনা বিভাগীয় ম্যানেজার পংকজ কুমার, বাণিজ্যিক ম্যানেজার শফিকুর রহমান, পরিবহন কর্মকর্তা সুজিত কুমার, প্রকৌশলী মাসুদুর রহমান, উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আঃ লীগ নেতা নুরুল ইসলাম খান বাবলু, পৌর যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান সেলিম, পৌর প্যানেল মেয়র ফজলুর রহমান খান প্রমুখ। উলে­খ্য, ট্রেনটি এখানে যাত্রা বিরতি করায় কোটচাঁদপুর, কালীগঞ্জ, চৌগাছা ও জীবননগর উপজেলার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হল। shesherkhabar