বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

মহেশপুর এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা



ঝিনাইদহের মহেশপুরে ফুলজার হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার শংকরহুদা গ্রামে কানাপুকুর মাঠে। এ ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতংক বিরাজ করেছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার জোকা গ্রামের ইব্রাহীম হোসেনের পুত্র ফুলজার হোসেন গত সোমবার বিকালে বাড়ি থেকে বের হয় কিন্তু রাতে সে আর বাড়িতে ফিরে না।
মঙ্গলবার সকালে শংকরহুদা গ্রামের কানা পুকুর মাঠে কৃষকরা কাজ করতে গেলে একটি রক্তাক্ত লাশ দেখতে পেলে মহেশপুর থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ থানায় নিয়ে আসলে নিহতের পরিবার লাশ সনাক্ত করে।
মহেশপুর অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহত ফুলজার হোসেনকে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীলের বিভিন্ন অংশ কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে।  লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় নিহত ফুলজার হোসেনের ভাই শহিদ বিশ্বাস বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।