শনিবার, ২৮ জুলাই, ২০১২

মহেশপুরে কৃষকের লাশ উদ্ধার

মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের কানাপুকুর এলাকা থেকে মঙ্গলবার সকালে ফুলজার হোসেন বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফুলজার বিশ্বাস মহেশপুর উপজেলার জোকা গ্রামের ইব্রাহীম হোসেন বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে কানাপুকুর এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফুলজারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ফুলজারকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। banglanews24