সদ্য পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাকে
‘সাহসী’ ও ‘দেশপ্রেমিক’ আখ্যা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে
প্রধান বিরোধীদল বিএনপি।
দলটির নেতারা বলেছেন, বিশ্বব্যাংকের টাকা আসার আগেই আবুল হোসেন দুর্নীতি করেছেন। আর তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সাহসী’, ‘দেশপ্রেমিক’ বলছেন। নেতারা বলেন, সৈয়দ আবুল হোসেন ‘দুর্নীতিবাজ’ এবং ‘বেহায়া’। তাকে দেওয়া প্রধানমন্ত্রীর এ সার্টিফিকেট বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও নেতারা মন্তব্য করেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত ‘শিক্ষাঙ্গনে সংকট’ শীর্ষক জাতীয় সেমিনারে দলটির নেতারা এ মন্তব্য করেন। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিশ্বব্যাংকের টাকা আসার আগেই পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে। তিনি বলেন, এটাকে ‘সাহসী’ বলা যায় না। অভিযোগ ওঠার পরও পদত্যাগে বিলম্ব করায় সদ্য পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে ‘বেহায়া’ বলেন তিনি।

এ সেমিনারে খন্দকার মোশাররফ বলেন, ‘‘প্রধানমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের যে প্রশংসা করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’’ উল্লেখ্য, গত বুধবার রাতে লন্ডনে একটি হোটেলে স্থানীয় বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আবুল হোসেন দেশপ্রেমিক। তাই তিনি দেশের সম্মান রাখতে পদত্যাগ করেছেন।’ তার এ বক্তব্যের জবাবেই বিএনপির বক্তব্য এসেছে।
মোশাররফ বলেন, দুর্নীতি করলে যদি তাদের ‘দেশপ্রেমিক’ বলা হয়, তাহলে ‘দেশপ্রেমিক’ শব্দের সংজ্ঞা নতুন করে লিখতে হবে। ড. খন্দকার মোশাররফ বলেন, শিক্ষাঙ্গনে সংকট সরকারের চরিত্রের বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করেন, সরকারের দলীয়-আত্মীয়করণের কারণে শিক্ষাঙ্গনে সংকট দেখা দিয়েছে। দলীয় একজন উপাচার্যকে রক্ষা করতে বুয়েটে অচলাবস্থার সৃষ্টি করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের ছাত্রসংগঠন বেপরোয়া। যার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী নিজেই ছাত্রলীগের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন। খন্দকার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি দায়িত্ব এড়ানো মনে হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করে ছাত্রলীগকে শাসনমুক্ত করে দিয়েছেন। তিনি বলেন, এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠনের ছাত্ররা থাকতে পারেন না। তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে।
বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ড. আসাদুজ্জামান রিপন, সাবেক ছাত্র নেতা ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ বক্তৃতা করেন।

gramerkagoj