আজ থেকে কোটচাঁদপুরে শুরু হচ্ছে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা হালানাগাদের কাজ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, সারা দেশের মত গত ২১ মার্চ থেকে ঝিনাইদহ জেলার জাতীয় পরিচয়পত্র ও ভোটার হালনাগাদের কাজ শুরু করা হয়। এরই মধ্যে ঝিনাইদহ সদর, কালীগঞ্জ উপজেলার কাজ শেষ হয়েছে। বর্তমানে মহেশপুর উপজেলায় কাজ চলছে। গত ১৬ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। ২৭ জুলাই থেকে শুরু হওয়া কোটচাঁদপুর উপজেলায় ২৬ দিন ব্যাপী ছবি তোলার কাজ চলবে। প্রথম দিন ছবি তোলার কাজ সাফদারপুর ইউনিয়ন থেকে শুরু হবে। তা পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন এবং পৌরসভার কাজ শেষ করা হবে। উপজেলা নির্বাচন অফিসার সালাহ্উদ্দিন আহমদ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জনপ্রতিনিধি, সুধি মহলসহ জনসাধারনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। gramerkagoj