শনিবার, ২৮ জুলাই, ২০১২

মহেশপুরে নিহত ফুলজারের মটরসাইকেল উদ্ধার: আটক-৩

মহেশপুর থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সামন্তা গোপালপুর থেকে নিহত ফুলজার হোসেনের রক্তমাখা মটরসাইকেলটি উদ্ধার করেছে এবং হত্যাকান্ডের সাথে জড়িত ৩জনকে আটক করেছে।
থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সামমত্মা গোপালপুর প্রাইমারী স্কুলের পাশ থেকে হত্যাকারীদের ফেলে রেখে যাওয়া নিহত ফুলজার হোসেনের মটরসাইকেলটি উদ্ধার সহ ৩জনকে আটক করা হয়।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা আটককৃতদের নাম প্রকাশ করেননি।
উলেস্নখ্যঃ গত মঙ্গলবার সকালে মহেশপুর থানা পুলিশ উপজেলার শংকরহুদা কানাপুকুর মাঠের একটি ঝাল ক্ষেত থেকে জোকা গ্রামের ইব্রাহীম বিশ্বাসের পুত্র ফুলজার হোসেনের লাশ উদ্ধার করে। shesherkhabar