শনিবার, ২৮ জুলাই, ২০১২

মহেশপুর সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের নির্বাচনে সালাম সভাপতি ও মতিয়ার রহমান সম্পাদক

ঝিনাইদহের মহেশপুর উপজেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত। সভায় আব্দুস সালামকে সভাপতি ও মতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের নেতা কহিনুর ইসলামের সভাপতিত্বে গতকাল বিকালে উপজেলা বি.আর.ডি বির হল রুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের জেলা সভাপতি এমাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম, মহেশপুর উপজেলা চতুর্থ শ্রেনীর সভাপতি নওফেল হোসেন প্রমুখ। shesherkhabar