শনিবার, ২৮ জুলাই, ২০১২

মহেশপুরে অবাধে বিক্রি হচ্ছে ফরমালিন মেশানো মৌসুমি ফল

মহেশপুরে রাসায়নিক দ্রব্য মেশানো রকমারি মৌসুমি ফল বিক্রি হচ্ছে। বিষ মেশানো আম, জাম, কাঁঠাল ও আনারসসহ নানা ধরনের মৌসুমি ফল প্রকাশ্যে স্থানীয় হাট-বাজার ও রাসত্মা-ঘাটে পসরা সাজিয়ে একশ্রেণীর অসাধু মৌসুমি ফল ব্যবসায়ী বিক্রি করছে বলে অভিযোগ ওঠেছে।
আর বিষাক্ত রাসায়নিক দ্রব্যে দ্রম্নত পাকানো এসব ফল খেয়ে প্রতিনিয়ত মানুষ নানা রোগবালাইয়ে আক্রামত্ম হচ্ছেন।
অথচ মুনাফাখোর মৌসুমি ব্যবসায়ীরা নির্বিচারে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে এসব মৌসুমি ফল প্রকাশ্যে বাজারে বিক্রি করলেও অদৃশ্য কোন কারণে  তাদের বিরম্নদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ অবস্থায় ভুক্তভোগী সাধারন মানুষজন প্রশাসনের সংশিস্নষ্টকর্তাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।
অনুসন্ধানে জানা যায়, জাতীয় ফল কাঁঠাল পাকাতে এখন আর কেউ প্রকৃতির ওপর নির্ভর করছে না। বিভিন্ন ধরনের বিষাক্ত রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে কচি কাঁঠাল পাকাচ্ছে ব্যবসায়ীরা।
অন্যদিকে মৌসুম শুরম্ন হওয়ার আগেই বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারের মাধ্যমে পাকানো আনারস বিক্ররও হিড়িক পড়ে গেছে। একই ভাবে আমেও রাসায়নিক দ্রব্য মিশিয়ে পাকিয়ে তা বাজারে বিক্রি করছে বলে জানা গেছে।
সরজেমিনে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডসহ একাধিক হাট-বাজারে গিয়ে দেখা যায়, এ উপজেলায় উৎপাদিত ফল ছাড়াও অন্য জেলা ও উপজেলা থেকে আমদানি করা প্রচুর মৌসুমি ফলের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি ফল বিক্রেতারা।
সঙ্গে বেচা-কেনারও চলছে পুরোদমে।
শহরের ফল ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা জানান এসব মৌসুমি ফলে কোন রাসায়নিক দ্রব্য মেশানো হয় না। আমরা কেবল বিভিন্ন জেলা ও উপজেলার আড়ৎদারদের কাছ থেকে ক্রয় করে আনি। যা কারার তা স্ব স্ব এলাকার আড়ৎদাররাই করে থাকেন। আমরা পরিস্থিতির স্বীকার।
কিন্তু রাসায়নিক দ্রব্য মেশানোর কাজটি এ উপজেলার কোনো ফল বিক্রেতা করেন না বলে এসব ব্যবসায়ীরা দাবী করেন। তারা আরও বলেন যতি এসব ফলমূলে বিষাক্ত রাসায়নিক দ্রব্যাদি মিশিয়ে থাকলে বাগান মালিক বা বেপারিরাই করে থাকে। এসময় মোমিন, তরিকুল, রায়হান কবির, নুর আলম, দীনু শেখ, তুষার খান, সুজনসহ বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হয়। তারা বলেন, আমরা মৌসুমি ফল খাওয়ার জন্য কোন উপায়ামত্ম না পেয়ে ও বাচ্চাদের বায়না শুনে এসব ফল কিনতে বাধ্য হয়। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্মরত ডাঃ নাজমা খাতুন জানান, বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ফলমূল কোন অবস্থায় খাওয়া ঠিক না। কারণ এসব ফল ফল খেয়ে নানা জটিল রোগ ব্যাধি হতে পারে। এমনকি ক্যানসার হওয়ার ঝুকিও রয়েছে। এসব ফলমূলে প্রাকৃতিক ভাবে যে ভিটামিন থাকে তাতে রাসায়নিক দ্রব্য মেশানোর ফলে এর কার্যকারীতা নষ্ঠ হয়ে বিষে পরিনত হয়। shesherkhabar