বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

মহেশপুরে উদ্ধারকৃত টক্কোর সাপটি অবমুক্ত করা হয়েছে

মহেশপুর থানা পুলিশের উদ্ধার করা টক্কোর সাপটি গতকাল বুধবার দুপুরে অবমুক্ত করা হয়েছে।
টক্কোর সাপটি থানার পাশের একটি বাগানে অবমুক্ত করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ কুমার।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, এস.আই, আনোয়ার হোসেন, শহিদুলস্নাহ, আব্দুর রশিদ, এ.এস.আই জুলফিকার, সাংবাদিক অসীম মোদক, বাবর আলী বাবু, এম,এম পলাশ রহমান প্রমুখ।
উলেস্নখ্যঃ গত রোববার বিকালে মহেশপুর থানা পুলিশ উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে টক্কোর সাপটি উদ্ধার করে। shesherkhabar