ঝিনাইদহে নন্দিত কথা সাহিত্যিক, নাট্যকার ও সিনেমা নির্মাতা হুমায়ন
আহমেদ এর অকাল প্রয়াণে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কথন
সাংস্কৃতিক সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ঝিনাইদহ সরকারী কেসি কলেজ থেকে আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শোক
র্যালী বের করা হয়। র্যালীটি শহর ঘুরে কেসি কলেজ শহীদ মিনার চত্তরে এসে
শেষ হয়। র্যালীতে হুমায়ুন আহমেদ এর ভক্ত, পাঠক, দর্শক, শ্রোতা ও অনুরাগী
ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
দুপুর ১ টার দিকে শহীদ মিনার চত্তরে কথন সাংস্কৃতিক সংসদের সভাপতি সাকিব
আল হাসানের সভাপতিত্তে শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় বক্তব্য রাখেন কলেজ
অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাসিত মিয়া, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নাজিম
উদ্দিন, শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের অকাল মৃত্যুতে গভীর দু:খ প্রকাশ
করেন। তাঁরা বলেন, তাঁর মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে যে
শূণ্যতার সৃষ্টি হলো তা সহজে পূরনীয় নয়। জাতী চিরদিন তাঁর কাছে ঋণী হয়ে
রইল।
shesherkhabar
